Monday, April 6, 2026

একলাফে দ্বিগুণ হল রাজ্যের ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা

Date:

Share post:

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নিজের কথা রাখলেন মমতা। এবার থেকে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা ৫০০০ থেকে বৃদ্ধি করে দ্বিগুণ অর্থাৎ ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি কৃষকমহল।

রাজ্য সরকারের ‘কৃষকবন্ধু’ প্রকল্পে রবি ও খরিফ মরশুমে দু’দফায় একর প্রতি পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি ১৮-৬০বছর বয়সি কোনও কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে পরিবারকে সরকার এককালীন দু’লাখ টাকা অনুদান হিসেবে দেয় রাজ্য।এবার থেকে ৫ হাজারের পরিবর্তে ১০ হাজার টাকা অনুদান পাবেন কৃষকরা। যাদের এক একরের কম জমি ছিল তারা ২০০০ টাকা করে ভাতা পেতেন। এবার থেকে সেটিও বাড়িয়ে ৪০০০ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষকরা। জানা গিয়েছে, এবার থেকে রাজ্যের ‘কৃষকবন্ধু’ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যাবে।

আরও পড়ুন- শোকাহতদের কাছে টেনে পাশে থাকার বার্তা দিলেন অভিষেক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...