Monday, April 6, 2026

শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়কের দায়িত্ব পেয়ে কী বললেন ধাওয়ান?

Date:

Share post:

আসন্ন শ্রীলঙ্কা ( sri lanka ) সফরে ভারতের(india) অধিনায়কের দায়িত্ব সামলাবেন শিখর ধাওয়ান(shikhar dhawan)। আর এই দায়িত্ব পেয়ে উচ্ছসিত শিখর। জুলাই মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তারজন‍্যই বৃহস্পতিবার ২০ সদস্যের দল বেছে নিয়েছে বিসিসিআই। প্রত্যাশা মতোই শ্রীলঙ্কার বিরুদ্ধে  ভারতীয় দলের ক্যাপ্টেনসির দায়িত্ব সামলাতে চলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এই প্রথমবার দেশের হয়ে অধিনায়কত্ব করবেন ধাওয়ান। আর সেই অনুভূতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন গব্বর।

এদিন টুইটারে শিখর বলেন,” দেশকে নেতৃত্ব দিতে পারব। এটা ভেবে আপ্লুত। সবাইকে ধন্যবাদ।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে একঝাঁক তরুণ মুখ। তবে সেই দল নিয়ে আশাবাদী গব্বর। ১৩, ১৬ ও ১৮ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। এরপর ২১, ২৩ ও ২৫ জুলাই তিনটি টি-২০ ম্যাচ খেলবে শিখর ধাওয়ানের দল।

আরও পড়ুন:ব্রাজিলেই বসতে চলেছে কোপা আমেরিকার আসর, জানিয়ে দিল সে দেশের শীর্ষ আদালত

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...