Saturday, April 4, 2026

‘একটা ছোট্ট গ্রুপ’, কড়া সুরে জি-৭ দেশগুলিকে তোপ চিনের

Date:

Share post:

করোনা মহামারীর(coronavirus) কারণে সম্প্রতি ভার্চুয়ালি শুরু হয়েছে জি-৭ বৈঠক(G7 summit)। রবিবার এই বৈঠককেই কড়া সুরে তোপ দাগল চিন(China)। বিশ্বের ৭ উন্নত দেশের এই সংগঠনকে ‘ছোট্ট গ্রুপ’ হিসেবে আখ্যা দিলো বেজিং। এদিন লন্ডনে(London) চিনা দূতাবাসের মুখপাত্র জানিয়ে দিলেন, ‘সেদিন পার হয়ে গিয়েছে যখন বিশ্ব নীতি ঠিক করতো কয়েকটা দেশের ছোট্ট গ্রুপ’।

এদিন লন্ডনের চিনা দূতাবাসের মুখপাত্র জানান, চিন বিশ্বাস করে বিশ্বের প্রত্যেকটি দেশই সমান। তাই বিশ্ব নীতি ঠিক করার ক্ষেত্রে প্রত্যেকের পরামর্শ সমান গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, সম্প্রতি চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের পাল্টা প্রকল্প ঘোষণা করেছে জি-৭ দেশগুলি। এরপরই সুর চড়াতে দেখা গেল চিনকে। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিন। পূর্বাভাস অনুযায়ী, অদূর ভবিষ্যতে মার্কিন অর্থনীতিকেও ছাপিয়ে যাবে বেজিং। উল্লেখ্য, জি-৭ বৈঠকে চিন সম্পর্কিত শনিবারের আলোচনায় নেতৃত্ব দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানেই আলোচনা হয়েছে শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা প্রকল্পের। আর এই প্রকল্প ঘোষণার পর থেকে একটা বিষয় স্পষ্ট যে এবার একযোগে চিন বিরোধী সুর চড়াবে জি-৭ দেশগুলি। সেটা নিজেও বেশ ভাল রকম বুঝতে পারছে চিন।

আরও পড়ুন:সংঘাত নয়, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভারত, রাষ্ট্রসঙ্ঘে বার্তা নয়াদিল্লির

প্রসঙ্গত, ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে এসেছিল চিনের জিনপিং প্রশাসন। যার মাধ্যমে একাধিক গরিব দেশ ও আন্তর্জাতিক সংস্থায় বিনিয়োগ করেছিল তারা। ২০১৭ সালে চিনের সংবিধানে যুক্ত হয় এই প্রকল্প। ২০৪৯ সালের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বেজিং। জি-৭ এর সম্প্রতি ঘোষণার ফলে চিনের সেই প্রকল্পের সঙ্গে কার্যত সম্মুখ সমরে জি-৭ এর নয়া প্রকল্প।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...