Wednesday, June 24, 2026

‘মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাই’, টুইট করে বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ নেত্রী

Date:

Share post:

মুকুলের তৃণমূল যোগের পর গেরুয়া শিবিরে কার্যত ভাঙন ধরেছে। বিজেপি ছেড়ে তৃণমূল(TMC) শিবিরে ঝুঁকছেন ভোটের আগে দলবদলু নেতা-নেত্রীরা। এই তালিকায় এবার যোগ হলেন বিজেপির রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক মুকুল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবযানী দাশগুপ্ত(Devyani Dasgupta)। সোমবার টুইট করে বিজেপির(BJP) সমস্ত পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর সেই কারণেই বিজেপি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার টুইট করে দেবযানী লেখেন, ‘বিজেপির রাজ্য কিষান মোর্চার পদ থেকে ইস্তফা দিচ্ছি আমি। একজন বাঙালি প্রধানমন্ত্রীর লক্ষ্যে শুরু হচ্ছে নতুন পথ চলা।’ টুইটের সঙ্গে তিনি লিখেছেন #দিদি। পাশাপাশি তিনি এই টুইট ট্যাগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও মুকুল রায়কে(Mukul Roy)। যদিও কবে তিনি তৃণমূলে যোগ দেবেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাজনৈতিক মহলের অনুমান মুকুল রায়ের হাত ধরেই তৃণমূল শিবিরে যোগ দিতে চলেছেন বিজেপি নেত্রী।

আরও পড়ুন:দেশের কৃষকদের দুর্দশা ব্যথিত করে: সিঙ্গুর জমি-বিলের ১০ বছর পূর্তিতে টুইট মমতার

এদিকে সূত্রের খবর মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই একাধিক ঘনিষ্ঠকে ফোন করেছেন, মুকুলের ফোন পাওয়া নেতাদের তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের একজন সাংসদ সহ একাধিক বিধায়ক ও নেতা। এমনকি বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে ইচ্ছুক এমন নেতৃত্বদের বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গে আলোচনা হয়েছে মুকুলের। অনেক কারা কারা বিজেপি ছেড়ে চলে আসতে চলেছে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...