Wednesday, June 3, 2026

কাঁথির ত্রিপল-চুরি মামলায় হাইকোর্টে ‘রক্ষাকবচ’ পেলেন না শুভেন্দু অধিকারী

Date:

Share post:

কাঁথি পুরসভার ত্রিপল-চুরি মামলায় হাইকোর্টে ‘রক্ষাকবচ’ পেলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর ফলে পুলিশ তদন্তের কাজ চালিয়ে যেতে পারবে৷ এমনকী, প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করতে পারবে শুভেন্দু এবং তাঁর ভাই সৌমেন্দুকে৷

কাঁথি পুরসভার গোডাউন থেকে সরকারি ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে FIR হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে৷ তাঁর ভাই সৌমেন্দুও এই মামলায় অভিযুক্ত ৷

সোমবার হাইকোর্টে তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ Quashing বা রদ করা এবং বিচারপর্বে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ সওয়ালের শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু’র আর্জি ফিরিয়ে দিয়েছেন৷ ওই আবেদনের ভিত্তিতে কোনও ধরনের অন্তর্বর্তী নির্দেশ জারি না করে বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই মুহুর্তে শুভেন্দু অধিকারীর আবেদনের ভিত্তিতে ওই মামলা এবং FIR
রদ করা সম্ভব নয়৷ বিচারপর্বে স্থগিতাদেশ জারি করাও হবেনা৷ আগামী ২২জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি৷

প্রসঙ্গত, কাঁথি পুরসভার গোডাউন থেকে রাজ্য সরকারের পাঠানো ত্রানের ত্রিপল চুরির অভিযোগে গত ২৯ মে কাঁথি থানায় শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী-সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাঁথি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না। ওই অভিযোগে বলা হয়েছে, শুভেন্দু ও প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দুর নির্দেশে এবং বাকি ২ জনের মদতে পুরসভার গোডাউন থেকে শুভেন্দু’র নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর ৪-৫ জন জওয়ান ঢুকে ত্রাণের জন্য রাখা ত্রিপল গাড়িতে নিয়ে পালায়। সব মিলিয়ে লক্ষাধিক টাকার ত্রিপল লুঠ হয়েছে বলে FIR করা হয়েছে। শুভেন্দু ও সৌমেন্দু ছাড়া অন্য যে দু’জনের নামে অভিযোগ করা হয়েছে, তাঁরা দু’জনই পুরসভার কর্মী। পুর প্রশাসকমণ্ডলীর সদস্যের করা FIR-এ বলা হয়েছে, ওই দুই পুরকর্মী স্বীকার করেছেন, শুভেন্দু ও সৌমেন্দুর নির্দেশেই তাঁরা এই কাজ করেছেন। কাঁথি থানা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে৷ জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হবে শুভেন্দু এবং সৌমেন্দুকে৷

কাঁথিতে এই ত্রিপল চুরির অভিযোগে তাঁর ও তাঁর ভাইয়ের নামে রুজু করা মামলা রদ করার আর্জি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু ৷ কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরোধীনেতার আর্জিতে এদিন সাড়া দেননি৷ পরবর্তী শুনানি হবে ২২ জুন৷ মধ্যবর্তী সময়ে পুলিশ চালিয়ে যেতে পারবে তদন্তপ্রক্রিয়া৷

Related articles

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...