Wednesday, April 1, 2026

মারাদোনার চিকিৎসক সহ ৭ জনকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

দিয়োগো আরমান্দো মারাদোনার (Diego Maradona) ব্যক্তিগত চিকিৎসক এবং আরও ছয় জন, যাঁরা ফুটবল কিংবদন্তির শেষবেলায় দেখভালের দায়িত্বে ছিলেন, তাঁদের আজ সোমবার জিজ্ঞাসাবাদ করবেন আর্জেন্টিনার সরকারি আইনজীবী ৷
গত বছর দিয়োগো মারাদোনার মৃত্যুর পর তা স্বাভাবিক বলে জানা গেলেও সম্প্রতি তাঁর দুই সন্তান অভিযোগ দায়ের করেন ৷ যেখানে অস্ত্রপচারের পর মারাদোনার স্বাস্থ্যের অবনতির কারণ হিসেবে ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুককে দায়ী করা হয় ৷ এরপরই নতুন করে বিশ্ব বিখ্যাত ফুটবলারের মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয় ৷

গত বছর নভেম্বরের মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ষাট বছরের মারাদোনার ৷ এর এক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় আস্ত্রপচার হয় তাঁর ৷ মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক ও বাকি ছয় জনের (যাঁরাও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী) বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ঠিক মতো দেখভাল করেননি ফুটবল সম্রাটের ৷ অস্ত্রোপচারের পরে যন্ত্রণাদায়ক সময় পর্বে উপযুক্ত সেবা পাননি মারাদোনা ৷
এরপরই নতুন করে বিশ্ব বিখ্যাত ফুটবলারের মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয় ৷
আর্জেন্টিনার সরকারি আইনজীবী বলেছেন, গত মাসেই ২০ জনের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছিল, মারাদোনার চিকিৎসায় গাফিলতি হয়েছে, তিনি উপযুক্ত সেবা পাননি ৷ তাঁকে কার্যত ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল ৷
এই কারণেই দিয়োগো মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক সহ বাকি ছয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আজ জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সদুত্তর দিতে হবে অভিযুক্তদের ৷

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...