Saturday, April 4, 2026

দেশের কৃষকদের দুর্দশা ব্যথিত করে: সিঙ্গুর জমি-বিলের ১০ বছর পূর্তিতে টুইট মমতার

Date:

Share post:

সিঙ্গুরের জমি আন্দোলনের পথ ধরেই রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। প্রতিশ্রুতি পালনে ২০১১ সালের ১৪ জুন বিধানসভায় সিঙ্গুরের জমি সুরক্ষার বিল বা ‘সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল’ (The Singur Land Rehabilitation and development bill) পাশ হয়। ১০ বছর পরে এই দিনে সে কথা মনে করে বর্তমানে দেশের কৃষকদের অবস্থা নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নিজের টুইটার হান্ডেলে তিনি লেখেন, “এই দিনেই দশ বছর আগে রাজ্য বিধানসভায় সিঙ্গুল ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল পাশ হয়। বহু লড়াই ও বিতর্কের পর বিলটি পাশ হয়েছিল। আমরা কৃষকদের অধিকার রক্ষার জন্য একজোট হয়ে লড়াই করব। তাঁদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনব।”

দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন,
“কেন্দ্রের উদাসীনতার জন্য জাতীয় ক্ষেত্রে কৃষকদের নানা দুর্ভোগ হচ্ছে। এটা আমাকে ব্যথিত করে। সমাজের মেরুদণ্ডকে সুরক্ষিত করার লক্ষ্যে আমাদের একজোট হয়ে লড়াই করে যেতে হবে। তাঁদের অধিকার রক্ষার বিষয়টিকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে।”

এই টুইটের (Twitte) মাধ্যমে তৃণমূল (Tmc) নেত্রী’ বুঝিয়ে দেন, কৃষকের অধিকার রক্ষার দাবিতে তাঁর লড়াই জারি থাকবে। সিঙ্গুর আন্দোলনের দশম বর্ষপূর্তিতে জাতীয় ক্ষেত্রে কৃষকদের দুর্দশার সরব হন খোদ তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের নীতির জন্য যে কৃষকদের এই দুর্দশা কার্যত সেটাও বুঝিয়ে দেন তিনি।

দিল্লির সীমান্তে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কৃষকরা একজোট হয়েছিলেন তখনও তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন নেত্রী। রাজনৈতিক মহলের মতে, এবারও সিঙ্গুরের জমি বিল পাশ হওয়ার দশম বর্ষপূর্তিতে সেই কৃষকদের পাশে থেকে জাতীয়স্তরে কৃৃষক ঐক্যের ডাক দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...