Monday, March 16, 2026

টসিলিজুমাবকাণ্ড : এবার সরানো হল অভিযুক্ত সিস্টার ইনচার্জকেও

Date:

Share post:

টসিলিজুমাবকাণ্ডে (tocilizumab mecicine) এবার অভিযুক্ত সিস্টার ইনচার্জ (sister in charge) সুনীতা ভৌমিককেও বদলি করা হলো। মেডিকেল কলেজে (Calcutta medical College) জীবনদায়ী (life saving drugs) ওষুধ কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য ভবন (health department ) যে বেশ কড়া অবস্থান নিয়েছে তা পর পর দু ‘ জনকে বদলির ঘটনায় প্রমাণিত হল । মাত্র কয়েকদিন আগে বদলি করা হয়েছিল অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে। এবার সরিয়ে দেওয়া হল অভিযুক্ত সিস্টারকেও। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত সিস্টার ইনচার্জকে মাথাভাঙা হাসপাতালে পাঠানো হয়েছে।  অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে বদলি করা হয় কোচবিহারের শীতলকুচিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জটামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । এবার বদলি করা হল সিস্টার ইনচার্জ সুনীতা ভৌমিককে।

মেডিক্যাল কলেজ থেকে প্রায় ১০ লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ টসিলিজুমাব  চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। এই ঘটনায় কালক্ষেপ না করে দ্রুত পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর। বিশেষ কমিটি গড়ে তদন্ত শুরু হয়।  হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবন পৃথকভাবে দুটি তদন্ত কমিটি বসায়। সম্প্রতি সেই কমিটি রিপোর্ট জমা দেয়। তারপরই বিভাগীয় প্রধান তৎপর হয়ে প্রথমে মেডিক্যাল অফিসার দেবাংশী সাহা তারপর সিস্টার ইনচার্জ সুনীতা ভৌমিককে বদলি করা হয়।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...