Friday, April 3, 2026

ইউরোর প্রথম ম্যাচে আন্ডারডগ সুইডেনের বিরুদ্ধে নামছে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন

Date:

Share post:

এবারের ইউরো কাপে নামার আগেই করোনার থাবায় জেরবার স্পেন শিবির। কোভিড আক্রান্ত হয়েছেন দলরে অধিনায়ক সের্জিও বুস্কেটস। পাশাপাশি, একবার রিপোর্ট নেগেটিভ এলেও চূড়ান্ত টেস্টের রিপোর্ট এখনও পর্যন্ত না আসা পর্যন্ত স্কোয়াডে যোগ দিতে পারেননি লোরেন্তে। ফলে মাঝমাঠ এবং রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই ইউরোর প্রথম ম্যাচে আন্ডারডগ সুইডেনের বিরুদ্ধে নামতে হচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। এর ফলে বাধ্য হয়েই স্ট্র্যাটেজিতে বদল আনতে হচ্ছে স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে।

অধিনায়ক বুস্কেটসের জায়গায় মাঝমাঠের দায়িত্বে থাকতে পারেন রড্রি। তাঁকে সাহায্য করবেন থিয়েগো এবং কোকে। যদিও প্রতিপক্ষ সুইডেনকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না স্প্যানিশ শিবির। বিশেষ করে আক্রমণভাগে হিব্রাহিমোবিচের উপস্থিতি বেশ চিন্তায় রেখেছে এনরিকেকে। কারণ, বয়স বাড়লেও গোল করার অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে সুইডিশ তারকার।

এখনও পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে স্পেন ও সুইডেন। তার মধ্যে ৬ বার জিতেছে স্পেন এবং ৩ বার সুইডেন। আর বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...