Tuesday, June 23, 2026

BSP-র ৯ বিধায়ক যোগ দিতে চলেছেন অখিলেশের দলে?

Date:

Share post:

দলবদলের জল্পনা এবার উত্তরপ্রদেশের রাজনীতিতে। বহুজন সমাজ পার্টির ৯ বিধায়ক ইতিমধ্যেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। সূত্র বলছে, খুব শীঘ্রই ওই ৯ বিধায়ককে হারাতে চলেছেন মায়াবতী। বিধায়কদের সাফ কথা, নেত্রী হিসেবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন মায়াবতী।

যদিও মায়াবতীর দলের দাবি, ওই ৯ বিধায়ককে আগে সাসপেন্ড করা হয়েছিল। এই নিয়ে গত একবছরে মোট ১১ জন বিধায়ককে সাসপেন্ড করেছে বহুজন সমাজ পার্টি। কিন্তু এখনও পর্যন্ত এঁদের কারোরই বিধায়ক পদ বাতিল হয়নি। ২০১৭ বিধানসভায় বহুজন সমাজপার্টি মাত্র ১৯টি কেন্দ্রে জয়ী হয়েছিল। এর মধ্যে উপনির্বাচনে ১ টি আসন হারায় তারা। বাকি ১৮ জন বিধায়কের মধ্যেও এক বছরে সাসপেন্ড হয়েছেন ১১ জন। অর্থাৎ উত্তরপ্রদেশে বহুজন পার্টি বিধায়ক সংখ্যা রইল মাত্র ৭।

আরও পড়ুন-সন্ত্রাস আর প্রতিবাদের ফারাকটা বুঝতে হবে, কেন্দ্রকে খোঁচা দিল্লি হাইকোর্টের

আপাতত, বিএসপি ভেঙে পড়ছে বলেই মনে করেছে রাজনৈতিক মহলের একাংশ। অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে অখিলেশের সমাজবাদী পার্টি। বিএসপির ক্ষতি হ’ল সমাজবাদীর লাভ। গত দুই বছরে, বিশেষত ২০১৯ সালে লোকসভা ভোটের পর এসপি-বিএসপির জোট ফ্লপ হওয়ার পরে, বেশ কয়েকজন বিএসপি নেতা সমাজবাদী পার্টিতে ফিরেছেন।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...