Friday, April 3, 2026

সুখবর! জামাইষষ্ঠীর আগে রাজ্যে এল মায়ানমারের ইলিশ

Date:

Share post:

বাংলায় শুরু হয়েছে বর্ষা। বর্ষা মানেই তো পাতে ইলিশ থাকা চাই। তার ওপর আবার বুধবার জামাইষষ্ঠী। ফলে বাড়ছে ইলিশের চাহিদা। চাহিদা অনুযায়ী বাজারে ইলিশের আমদানি কম। কারণটা হল, ঘূর্ণিঝড় ইয়াসের ফলে দীঘা থেকে যে পরিমাণে ইলিশ আসার কথা তা আসেনি। তার ওপর আবার বাংলাদেশ থেকে ইলিশের আমদানিও বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্যে ইলিশের চাহিদা মেটাতে এবার মায়ানমার থেকে ইলিশ আনা হচ্ছে হাওড়ার পাইকারি বাজারে। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। এই ইলিশই চড়া দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

হাওড়া ফিশ মার্কেট সূত্রে খবর, মায়ানমার থেকে প্রায় ১৫০ মেট্রিক টন ইলিশ মাছ আনা হয়েছে। কলকাতার সব বড় বড় বাজারে এই মাছ বিক্রি করা হবে। মৎস্য ব্যবসায়ীদের বক্তব্য, মায়ানমারে ইরাবতী নদী ও বাংলাদেশে পদ্মা নদীর ইলিশের মধ্যে তেমন কোনও ফারাক নেই। তবে, পদ্মার মতো টাটকা ইলিশ নয়। কারণ মায়ানমার থেকে ইলিশ মাছ জাহাজে করে নিয়ে আসা হয়। ফলে সাধারণত এটা বরফের হয়। জানা যাচ্ছে, এই ইলিশ মাছের দাম চড়া হবে। খুচরো বাজারে ১২০০ থেকে ১৩০০ টাকা বা তার থেকে কিছুটা বেশি দামে বিক্রি হবে।

আগামীকাল অর্থাৎ বুধবার জামাইষষ্ঠী। এই উপলক্ষে বাজারে ইলিশের চাহিদা যে তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক। তবে মায়ানমারের ইলিশ দিয়ে কিছুটা হলেও যাতে জোগানে সামাল দেওয়া যায়, সেই উদ্যোগই নিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন- হাত বাড়ালেই বন্ধু! ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে “মমতাপন্থী অধ্যাপক সমাজ”

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...