Wednesday, June 24, 2026

ঐশী ঘোষকে শোকজ JNU-র

Date:

Share post:

এবার ঐশী ঘোষকে শোকজ করল JNU। তাঁর বিরুদ্ধে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ আনা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালে ক্যাম্পাসে প্রতিবাদ আন্দোলন চলাকালীন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খল আচরণ করেছিলেন। আগামী ২১ জুনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছে ঐশীকে। ২০২০ সালে মহামারী পরিস্থিতি থাকায় এখন সেই ঘটনার পর্যালোচনা চলছে বলেও জানিয়েছে JNU।

শোকজের তালিকায় ঐশী ছাড়াও নাম রয়েছে SFI-এর আরও এক ছাত্রের। চিঠি প্রসঙ্গে ঐশী জানিয়েছেন, ‘মহামারী পরিস্থিতিতে সমস্ত বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ থাকলেও চিফ প্রকটরের অফিস ঠিক খোলা থাকছে। আর তাঁদের একটিমাত্র কাজ ছাত্র-ছাত্রীদের শাস্তি দেওয়া।” জানা গিয়েছে, গত ১১ জুন ঐশীকে এই নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন-এবার শুভেন্দুর বিরুদ্ধে সরব ‘বেসুরো’ সুনীল, বললেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানেননি

ঐশী আরও বলেন, আমরা বলতে চাই এইসময় বিশ্ববিদ্যালয় বন্ধ, যে কজন পড়ুয়া সেখানে আছে তারা জল পাচ্ছে না, ভ্যাকসিন পাচ্ছে না, স্কলারশিপ পাচ্ছে না। স্টুডেন্টদের জন্য় কাজ করছে না প্রশাসন। তার মধ্যে আবার আমাদের এরকম নোটিস পাঠিয়ে নতুন পড়ুয়াদের ভয় দেখানো হচ্ছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...