Tuesday, June 23, 2026

নারীর ক্ষমতায়ন মানে কি? নুসরতের ইনস্টা পোস্ট ঘিরে বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বিবাহ- সন্তান -সহবাস স্বীকার – অস্বীকার সব মিলিয়ে নুসরত জাহান (Nusrat Jahan) এখন সংবাদ শিরোনামে। বিতর্ক কিছুতেই নুসরতের পিছু ছাড়ছে না। রাজনীতি, অভিনয় জগত কিংবা নেটমহলে (social media) নেটিজেনদের নানা মন্তব্য চলছে তাকে ঘিরে। রুপোলি পর্দার তারকা নুসরত এবার ইনস্টাগ্রাম স্টোরিতে ,(Instagram post of Nusrat Jahan) স্টেটাস শেয়ার করে তির ছুঁড়লেন। অভিমুখ সেইসব সমালোচকদের।

নুসরত লিখেছেন, ‘সমাজ সব সময় প্রত্যেক নারীর মধ্যে একজন শক্তিশালী মহিলাকে দেখতে চায়। নারীকে সবার পরামর্শ, শক্তিশালী হও। সেই নারী নিজের ক্ষমতায় শক্তিশালী হলে, সমাজের চোখে তাঁর অবস্থান বদলে যায়, পরিচয়ও বদলে যায় এবং তা সমস্যার। তার নামের পাশে তখন নানা তকমা। নারী যখন শক্তিশালী হয়, তখন তাঁকে দমিয়ে রাখা যায় না। সেই সময় সে কারও কথা শোনে না।’

নুসরাতের সাম্প্রতিক পোষ্টটি ঘিরে ফের সমালোচনা শুরু হয়েছে। নানাজনে নানাভাবে নানা প্রশ্ন করে চলেছেন। কেউ জানতে চেয়েছেন নারীর শক্তি মানে কি ? চরিত্রহীনতা?

কেউ প্রশ্ন করেছেন নারীর ক্ষমতায়ন মানে কি সত্যকে অস্বীকার করা? ব্যভিচারী হওয়া? মিথ্যাচার করা? কোন কোন মহল থেকে আবার এমন প্রশ্ন করা হয়েছে যে, নুসরাত নিজে একজন সাংসদ। সমাজের প্রতি দেশের সংবিধানের প্রতি তার দায়িত্ব কর্তব্য এবং সততা প্রকাশ করা উচিত। তা না করে নুসরত সংসদ ভবনে নিজের সম্পর্কে একের পর এক মিথ্যা তথ্য দিয়ে সকলকে বিভ্রান্ত করেছেন। নুসরাত নিজে একজন সাংসদ হয়ে নারী হয়ে স্ত্রী হয়ে বিবাহ নামক প্রতিষ্ঠান অপব্যবহার ও অসম্মান করেছেন।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...