Saturday, April 4, 2026

গাড়ি-ট্রাকের সংঘর্ষের ঘটনায় মৃত্যু শিশু-সহ ১০ জনের

Date:

Share post:

ভয়াবহ পথ দুর্ঘটনা গুজরাটে। বুধবার সকালে গুজরাটের আনন্দ জেলার ইন্দ্রনাজ গ্রামের কাছে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিশু সহ ১০ জনের। জানিয়েছে পুলিশ। তারাপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, আনন্দ জেলার তারাপুরকে আহমেদাবাদ জেলার ভাটমানের সঙ্গে সংযোগকারী একটি হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন-হারাল রক্ষাকবচ, টুইটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় যে কোনও ফৌজদারি মামলা করা যাবে!

আধিকারিক আরও জানিয়েছেন, ‘গাড়িটিতে একটি শিশুসহ ১০ জন যাত্রী ছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক গাড়িটিতে ধাক্কা মারে। গাড়িটির ১০ জন যাত্রী ঘটনাস্থলেই মারা গিয়েছেন।” গাড়িটি ভাটমানের দিকে যাচ্ছিল, ট্রাকটি উল্টো দিক থেকে আসছিল বলে তিনি জানান।

আরও পড়ুন-বজ্রাঘাতে মৃত বালকের পরিবারের পাশে রাজ্য, সাহায্য তুলে দিলেন মানস

এক আধিকারিক জানান, ক্ষতিগ্রস্থ গাড়ি থেকে মৃতদেহগুলি বের করা হয়েছে। নিহতদের সনাক্ত করার চেষ্টা চলছে। ট্রাকটি অতিরিক্ত গতিতে যাচ্ছিল কি না, চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, সমস্ত খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...