Wednesday, June 3, 2026

ধনকড়কে সময় দিলেন না শাহ, রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনাও ক্ষীণ

Date:

Share post:

বাংলার গণতন্ত্র(democracy) সংকটের মুখে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা ভয়াবহ আকার ধারণ করেছে। এমনই একের পর এক অভিযোগ তুলে সরকারকে পত্রবাণে বিদ্ধ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। একই সঙ্গে রাজধানী দিল্লিতে একরাশ কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন তিনি। তাঁর এই হঠাৎ দিল্লি যাত্রা নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা বেড়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ramnath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) কাছে বাংলার বিষয়ে অভিযোগ জানাতেই দিল্লি গিয়েছেন তিনি। তবে দিল্লি গিয়ে শুরুতেই ধাক্কা খেলেন ধনকড়। তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় দিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার শুধুমাত্র কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন তিনি।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে এখনো পর্যন্ত সময় দেননি। ফলে ধনকড়ের শাহ সাক্ষাৎ আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, আজ সন্ধ্যায় হয়তো অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করতে পারেন বাংলা রাজ্যপাল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের সঙ্গে সাক্ষাত করার জন্য আগে থেকে সময় নেননি জগদীপ ধনকড়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক চলছে আপাতত সেই নিয়ে ব্যস্ত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয় সূত্রের খবর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের সম্ভবনাও প্রায় নেই বললেই চলে। সংশয় রয়েছে রাষ্ট্রপতি সঙ্গে তার সাক্ষাৎ আদৌ হবে কিনা। সবমিলিয়ে যে উদ্দেশ্য নিয়ে ধনকড় দিল্লি রওনা দিয়েছেন তা সফল হওয়ার সম্ভাবনা বড়ই ক্ষীণ। এই পরিস্থিতিতে মন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাতের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যপাল।

আরও পড়ুন:২২ বছর ধরে প্রতারিত হয়ে ডিভোর্সের মামলা করেছি : শোভন

শুধু তাই নয় বাংলায় কোন ইস্যুতে পেলেই যে রাজ্যপাল খড়গহস্ত হয়ে উঠে টুইট যুদ্ধে নামেন দিল্লিতে পৌঁছে বুধবার সকাল থেকেই তিনি কার্যত স্পিকটি নট। সংবাদমাধ্যম দেখলেই হাতজোড় করে এড়িয়ে যাচ্ছেন। সকাল থেকে এখনো পর্যন্ত তিনি শুধুমাত্র কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠক করতে সফল হয়েছেন। বৈঠক শেষে টুইটারে ছবিও পোস্ট করেছেন তিনি লিখেছেন, ‘বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় কয়লা ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে ইতিবাচক আলোচনা হল।’ এহেন পরিস্থিতিতে রাজনৈতিক মহলের ধারণা বাংলা নিয়ে দিল্লি নেতাদের কাছে অভিযোগ জানাতে হাজির হলেও রাজধানীতে সেভাবে গুরুত্ব পাচ্ছেন না রাজ্যপাল জগদীপ ধনকড়।

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...