Friday, April 3, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলকে এগিয়ে রাখলেন রস টেলর

Date:

Share post:

১৮ জুন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে( world test championship final ) নিউজিল্যান্ডের ( New Zealand )মুখোমুখি হচ্ছে ভারতীয় দল( india team)। টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে বিরাট কোহলির( virat kohli) দলকে এগিয়ে রাখলেন নিউজিল্যান্ড ক্রিকেটার রস টেলর( Ross Taylor)। টেলরের মতে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের মতন ম‍্যাচে বিরাট কোহলির দল মোটেও ছেড়ে কথা বলবেনা। কারণ ভারতীয় দলের সব ক্রিকেটারই ম‍্যাচ জেতানোর ক্ষমতা রাখে।

এদিন টেলর বলেন,”আপনি একবার ওদের দলের দিকে চোখ রাখুন। ১৫ জনের মধ্যে সবাই কিন্তু প্রকৃত ম্যাচ জেতানো ক্রিকেটার। সবাই বিশ্ব মানের ক্রিকেটার। তাই সেই পাঁচ দিন আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। বিরাট কোহলির দল নিজের যোগ্যতা দেখিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়েছে। নিজেদের দেশ এমনকি বিদেশেও ওরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। সেটা গত অস্ট্রেলিয়া সিরিজে আমরা সবাই দেখেছি। ফলে বিশ্ব টেস্ট ফাইনালে আমাদের খুব সতর্ক থাকতে হবে।”

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে অস্ট্রেলিয়া এবং ইংল‍্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। টেলরের মতে এইসব জয় পাঁচ দিনের এই মহারণে ভারতীয় দলকে অনেক সুবিধা দেবে।

আরও পড়ুন:আইসিসি টেস্ট র‍্যাঙ্কি এ ব‍্যাটসম‍্যানদের মধ‍্যে শীর্ষে উঠে এলেন স্টিভ স্মিথ, চতুর্থ স্থানে কোহলি

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...