Tuesday, June 23, 2026

জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য আজ থেকে চলবে ১২ টি স্পেশাল মেট্রো

Date:

Share post:

আজ, বুধবার (Wednesday) থেকে বাড়ানো হল স্পেশাল মেট্রোর (Kolkata Metro) সংখ্যা। মেট্রো ভবন (metro bhawan)সূত্রে জানা গিয়েছে সারাদিনে সব মিলিয়ে আপাতত ১২ টি মেট্রো(12 special metro service) চলবে। তবে এই মেট্রো করতে পারবেন কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে কর্মীরাই। অর্থাৎ, মেট্রোরেলেরকর্মী (metro staff), হাসপাতাল (Hospital staff), ব্যাঙ্ক(Bank employee) , পুলিশ (police)এবং সংবাদমাধ্যমের (media person) মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই উঠতে পারবেন এই মেট্রোতে। মঙ্গলবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত সপ্তাহের ৬ দিন সকাল সাড়ে ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো ট্রেন ছাড়বে। বিকাল ৪টে, ৫টা এবং সাড়ে ৫টায় ছাড়বে আরও দু’জোড়া করে ট্রেন। এই সময় নির্ঘন্টর পরিষেবা আজ বুধবার থেকে চালু হচ্ছে বলে জানা গিয়েছে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...