Friday, April 3, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জৈব বলয় ভাঙার অভিযোগ আনল টিম ইন্ডিয়া, আইসিসিকে জানাবে বিসিসিআই

Date:

Share post:

নিউজিল্যান্ডের( New Zealand) বিরুদ্ধে বড় অভিযোগ আনল টিম ইন্ডিয়া( team india) । নিউজিল্যান্ডের বেশ কিছু ক্রিকেটারের বিরুদ্ধে জৈব বলয় থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ আনল ভারতীয় দল। আর এই দেখে ক্ষুব্ধ ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের ছয় ক্রিকেটার জৈব বলয় থেকে বেরিয়ে গলফ খেলেছেন। তারা হলেন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, হেনরি নিকোলাস, মিচেল স‍্যান্টানার, ড‍্যারিল মিচেল, এবং ফিজিও টমি সিমসেক। জানা গিয়েছে মঙ্গলবার সকালে এই ছয় সদস্য গলফ খেলতে বেরিয়ে পড়েছিলেন। আর এতে বেশ ক্ষুব্ধ ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে সাউদাম্পটনের হিল্টন হোটেলে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। আইসিসির নিয়ম অনুযায়ী ভারতীয় দল এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছে। সেখানে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের এই আচরণে ক্ষুব্ধ টিম ম‍্যানেজম‍্যেন্ট। এই বিষয়ে তারা ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়েছে তারা।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন,” আমাদের জানান হয়েছে টিম ম‍্যানেজমেন্টের পক্ষ থেকে। দুটি দলের জন‍্য সমান নিয়মধারা রাখা উচিত আইসিসির। আমরা আইসিসির আধিকারিকদের জানাব।”

যদিও নিউজিল্যান্ডের টিম ম‍্যানেজমেন্টের তরফ থেকে জৈব বলয় ভাঙার অভিযোগ নস‍্যাৎ করা হয়েছে।

আরও পড়ুন:হাঙ্গেরি ম‍্যাচে একাধিক রেকর্ড গড়লেন রোনাল্ডো

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...