Tuesday, March 24, 2026

ফুঁসছে বিজেপি, আজ বিকেলে দু’দফায় বৈঠকে হেস্টিংসে শিবপ্রকাশ

Date:

Share post:

বহুদিন পর কলকাতায় এলেন শিবপ্রকাশ। আর শিবপ্রকাশকে ঘিরে রাজ্য বিজেপি ফুঁসছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বিজেপির হেস্টিংসের অফিসে কড়া নিরাপত্তা বসানো হয়েছে। অনুরোধ করা হয়েছে যেন কোনও বিক্ষোভের কর্মসূচি না নেন দলীয় কর্মী সমর্থকরা।

আজ দু’দফায় বৈঠক হেস্টিংসের বিজেপি অফিসে। তিনটে থেকে বৈঠক শুরু। প্রথমে কোর কমিটি, পরে নির্বাচনে বিপর্যয় নিয়ে আলোচনা । আদি বিজেপি কার্যত মুখিয়ে রয়েছে কৈলাশকে ঘিরে বিক্ষোভ দেখাতে। এতটাই তাঁরা উত্তেজিত এবং ক্ষুব্ধ যে বৈঠকের মাঝেই তাঁরা বয়কটের দিকেও যেতে পারেন। দিল্লি থেকে বারবার অনুরোধ করে বলা হয়েছে, এমন কিছু করবেন না যাতে রাজ্য বিজেপি অস্বস্তিতে পড়ে। আদি বিজেপির পক্ষে সরাসরি জানতে চাওয়া হবে, কেন এইসব দলবদলুগুলোকে এনে মাথায় বসানো হলো? কৈলাশ বিজয়বর্গীকে তীব্র আক্রমণ করা হবে। এখনই তাকে রাজ্য থেকে সরানোর দাবি হবে জোরালো। আদি বিজেপির এক নেতার কথায়, কৈলাশ-মুকুলরা মিলে বিজেপিকে ডুবিয়েছে। জানতে চাইব, তৎকাল বিজেপিকে মাথায় তোলার কারণ কী? লোকসভায় যে টিম দলকে এতো সাফল্য দিল, সেই টিমকে সরিয়ে কেন তৎকালদের দায়িত্ব দেওয়া হলো?

ভোটের পর রাজ্য ছেড়ে চলে যাওয়ার পর শিবপ্রকাশ এই প্রথম আসছেন। ফলে হেস্টিংসের অফিসে বিকেল থেকে টানটান উত্তেজনা। আদি বিজেপি নেতৃত্ব মুখিয়ে রয়েছেন হেস্তনেস্ত করতে।

 

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...