Tuesday, March 24, 2026

টিকাকরণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে বাংলা, সবচেয়ে পিছনে গুজরাট

Date:

Share post:

রাজ্যের মানুষকে টিকা দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। করোনা মোকাবিলায় সমস্ত রকম ভাবে শুরু হয়েছে প্রস্তুতি। এবার তারই সুফল পেল বাংলা। গণটিকাকরণে(vaccination) পশ্চিমবঙ্গকে(West Bengal) দেশের মধ্যে শীর্ষে স্থান দিল কেন্দ্র। ন্যাশনাল হেলথ মিশন(NHM)-এর তরফের সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

জানা গেছে গত ১৭ জানুয়ারি থেকে গোটা দেশে করোনা টিকাকরণ শুরু হওয়ার পর রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গুলোতে টিকাদানের হার যাচাই করতে সমীক্ষা শুরু করে এন এইচ এম। এরপর সম্প্রতি তাদের তরফের যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে জানা গিয়েছে দেশের মধ্যে গণটিকাকরণে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, পার্শ্বপ্রতিক্রিয়ায় নজরদারির ক্ষেত্রেও বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়ে এই মিশনের অধিকর্তা তথা স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব বন্দনা গুরনানি শুভেচ্ছা জানিয়েছেন। এনএইচএম-এর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে টিকার হার ৮৯%। এর পরেই রয়েছে চণ্ডীগড়। তৃতীয় স্থানে তামিলনাড়ু। এই দু’টি রাজ্যের মধ্যে পার্থক্য খুব কম। গত অর্থবর্ষের তুলনায় এবার বাংলায় করোনা ভ্যাকসিন নেওয়ার চাহিদাও যে অনেকটা বেড়েছে, তারও উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি ওই সংস্থার রিপোর্টে আরও জানানো হয়েছে, গণ টিকাকরণের নিরিখে তালিকায় একদম পেছনে রয়েছে গুজরাট। কর্নাটক, বিহার ও মহারাষ্ট্রের পারফরম্যান্সও সন্তোষজনক। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ রাজস্থান এবং গুজরাটের মতো রাজ্যে টিকাকরণে ধারাবাহিকতার অভাব পরিলক্ষিত হয়েছে। এনএইচএমের স্কেল অনুযায়ী গুজরাট এবং রাজস্থানের অবস্থান ‘পুওর’।

Related articles

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...