Friday, June 26, 2026

হঠাৎ মৃত্যু অভিষেককে আক্রমণকারী সেই দেবাশিসের

Date:

Share post:

হঠাৎ মৃত্যু দেবাশিস আচার্যর। সেই দেবাশিস আচার্য, যিনি ৫ বছর আগে মেদিনীপুরের সভামঞ্চে যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কুখ্যাত হয়েছিলেন। এই দেবাশিস আবার ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডার কাছের লোক বলে পরিচিত।

শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক জানার এই কাছের ব্যক্তি দেবাশিস ২০১৫ সালে পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে তৃণমূলের সভার মঞ্চে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। সেই থেকে রাজনৈতিক মহলে কুখ্যাত দেবাশিস। সারাক্ষণই কনিষ্ক পণ্ডার সঙ্গে থাকতেন। এই নির্বাচনেও শুভেন্দুর ছায়াসঙ্গী কনিষ্ক সাংবাদিকদের সামনে দেবাশিসকে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। যদিও ভোটের ফলের পর কনিষ্ক কিংবা তার সাগরেদ দেবাশিস লজ্জায় মুখ লুকিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার মৃত্যু। মারা গিয়েছেন সদর তমলুক হাসপাতালে। মৃত্যুর ফলে ধামাচাপা পড়েই থাকল, কাদের কথায় দেবাশিস ৬ বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন।

আরও পড়ুন- ‘চিন্তা নেই দিদি আছে’, ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ভাতা বাড়ানোয় টুইট মুকুল-সায়ন্তিকা-নুসরতদের

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...