Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর সই জাল করে ‘শ্রীঘরে’ যুবক

Date:

Share post:

যার-তার সই জাল নয়, একেবারে খোদ মুখ্যমন্ত্রীর সই জাল করে এখন শ্রীঘরে যুবক। ঘটনা জঙ্গলমহলের। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কমলকান্ত সিং (Kamalkanta Singh)। তাঁর বাড়ি বেলপাহাড়ির সিন্দুরিয়া গ্রামে। তবে তিনি থাকতেন ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) স্বাক্ষর এবং সরকারি প্যাড জাল করে প্রতারণা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়গ্রামের সিজেএম (Cjm) বিচারক এডুইন লেপচা অভিযুক্তকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

রাজ্য সরকারের গ্রুপ সি ও ডি গ্রুপে চাকরি দেওয়ার নাম করে বাঁকুড়ার রাইপুরের ৩০-৩২ জন যুবক-যুবতীর থেকে টাকা তোলা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রীর সই ও সরকারি প্যাড জাল করে কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল বলে অভিযোগ।

বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ঝাড়খণ্ডের ধমভূমগড় থেকে ডেকে এনে প্রতারণার দায়ে গ্রেফতার করা হয় কমলাকান্ত সিংকে।

ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, “অভিযোগ পাওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তকে জেরা করে আর ঘটনায় কেউ যুক্ত কি না সেটা খতিয়ে দেখা হবে”।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...