Saturday, June 27, 2026

DA-র পর, এবার TA নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের(Central Government employee) স্বার্থের কথা মাথায় রেখেই এবার কর্মীদের Travel Allowance নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে Travel Allowance ক্লেম করার সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হয়েছে। চলতি বছরের ১৫ জুন থেকে তা কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মোদি সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসর নেওয়ার পর টিএ দাবির সময়সীমা এক বছর থেকে কমিয়ে ৬০দিন করা হয়‌। কেন্দ্রের এমন সিদ্ধান্ত পরিবর্তন ও সময়সীমা বাড়ানোর জন্য একাধিক দপ্তর থেকে আবেদন জানানো হয়। যুক্তি হিসেবে জানানো হয়, একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীর জন্য অবসর গ্রহণের পরে পরিবারের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পুনরায় বসতি স্থাপন করা খুব জটিল, যার জন্য ক্লেম জমা দেওয়ার সময়টি খুব কম ছিল। অবশেষে সেই দাবি মেনে টিএ ক্লেমের সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হল।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে ভারত সরকার। ২৬ জুন হতে চলেছে মহার্ঘ্য ভাতা নিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম এবং ফাইন্যান্স মন্ত্রক ও পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের আধিকারিকদের মধ্যে আলোচনা। জানা গিয়েছে, বৈঠকে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারের পেনশনারদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে আলোচনা করা হবে। যদি অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আগামী ১ জুলাই থেকে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...