Saturday, June 27, 2026

শনিবার হাইকোর্ট চালু, প্রতিবাদে আইনজীবীরা

Date:

Share post:

শনিবারও হাইকোর্টের এজলাস চালু রাখার প্রতিবাদ জানালেন আইনজীবীরা৷ হাইকোর্ট সাধারণভাবে শনি ও রবিবার বন্ধ থাকে৷

এদিন আইনজীবীদের প্রতিবাদে বেশ কয়েকজন বিচারপতি এজলাস থেকে উঠে গেলেও যথারীতি কাজ চালিয়ে যাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি৷ আইনজীবীদের একাংশের বক্তব্য, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন দীর্দিন আগেই এক প্রস্তাব গ্রহণ করে জানিয়ে দিয়েছে, অতি জরুরি বিষয় ছাড়া শনিবার বা ছুটির দিন হাইকোর্টে কোনও এজলাস বসবে না৷ এই প্রস্তাব হাইকোর্ট কর্তৃপক্ষ জানা সত্ত্বেও শনিবার কোর্ট চালু রাখা হয়েছে৷ আইনজীবীরা এই কাজেরই প্রতিবাদ করছেন বলে জানানো হয়েছে৷

ওদিকে আইনজীবীদের অন্য অংশের বক্তব্য, দীর্ঘদিন আগেই হাইকোর্টের প্রশাসনিক বিভাগ জানিয়েছিলো, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল হাইকোর্ট বন্ধ থাকবে৷ এই তিনদিনের পরিবর্তে ১৭ এপ্রিল, ১৫ মে এবং ১৯ জুন হাইকোর্ট চালু রাখা হবে৷ সুতরাং শনিবার হাইকোর্ট চালু থাকার সিদ্ধান্ত নতুন কিছু নয়৷ সব আইনজীবীই বিষয়টি জানেন এবং বিজ্ঞপ্তি প্রকাশের সময় আপত্তি জানাননি৷

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...