Saturday, June 27, 2026

শনিবার হাইকোর্ট চালু, প্রতিবাদে আইনজীবীরা

Date:

Share post:

শনিবারও হাইকোর্টের এজলাস চালু রাখার প্রতিবাদ জানালেন আইনজীবীরা৷ হাইকোর্ট সাধারণভাবে শনি ও রবিবার বন্ধ থাকে৷

এদিন আইনজীবীদের প্রতিবাদে বেশ কয়েকজন বিচারপতি এজলাস থেকে উঠে গেলেও যথারীতি কাজ চালিয়ে যাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি৷ আইনজীবীদের একাংশের বক্তব্য, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন  দীর্ঘদিন আগেই এক প্রস্তাব গ্রহণ করে জানিয়ে দিয়েছে, অতি জরুরি বিষয় ছাড়া শনিবার বা ছুটির দিন হাইকোর্টে কোনও এজলাস বসবে না৷ এই প্রস্তাব হাইকোর্ট কর্তৃপক্ষ জানা সত্ত্বেও শনিবার কোর্ট চালু রাখা হয়েছে৷ আইনজীবীরা এই কাজেরই প্রতিবাদ করছেন বলে জানানো হয়েছে৷

ওদিকে আইনজীবীদের অন্য অংশের বক্তব্য, দীর্ঘদিন আগেই হাইকোর্টের প্রশাসনিক বিভাগ জানিয়েছিলো, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল হাইকোর্ট বন্ধ থাকবে৷ এই তিনদিনের পরিবর্তে ১৭ এপ্রিল, ১৫ মে এবং ১৯ জুন হাইকোর্ট চালু রাখা হবে৷ সুতরাং শনিবার হাইকোর্ট চালু থাকার সিদ্ধান্ত নতুন কিছু নয়৷ সব আইনজীবীই বিষয়টি জানেন এবং বিজ্ঞপ্তি প্রকাশের সময় আপত্তি জানাননি৷

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...