Saturday, March 14, 2026

দ্বিতীয়বারের জন্য জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব নিলেন আন্তোনিও গুতেরেস

Date:

Share post:

দ্বিতীয়বারের জন্য ফের জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ আন্তোনিও গুতেরেস(Antonio gutierrez)। শুক্রবার এই গুরুদায়িত্ব গ্রহণ করার পর বিশ্বজুড়ে চলমান কোভিড-১৯ মহামারি(covid pandemic) থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের(United nation) শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

শুক্রবার জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে এক সংবাদিক বৈঠকে ৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস বলেন, বর্তমানে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো করোনা মহামারী।যদিও এই বড় সমস্যায় আমাদের সামনে একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য গুরুতর এই সমস্যাকে বদলে দিয়ে এমন একটি বিশ্ব তৈরি করা যা থেকে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী এই সমস্যা সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের সবুজ ও টেকসই উন্নয়নের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে।

আরও পড়ুন:এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি?

প্রসঙ্গত, ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন আন্তোনিও গুতেরেস। ২০১৬ সালে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব মনোনীত হন তিনি। দায়িত্ব নেন পরের বছরের ১ জানুয়ারি। বান কি মুনের পর ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয়বারের জন্য ফের দায়িত্ব গ্রহণ করে গুতেরেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্যানডেমিক থেকে মুক্তি, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের কাজে জোর দেবেন তিনি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...