Monday, April 6, 2026

ফাদার্স ডে: বাবার সঙ্গে কাটানো পুরনো স্মৃতিতে ভাসলেন মিমি

Date:

Share post:

দিনটা ২০ জুন। গোটা বিশ্বে পালিত হচ্ছে পিতৃদিবস। অর্থাৎ আজ বাবাদের দিন। তাই বাবাদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসায় ভাসছে নেট মাধ্যম। সকলেই যে যার নিজের মতো করে তাঁদের বাবাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। বাবার সঙ্গে কাটানো ভালবাসার মুহূর্ত ফুটে উঠছে নেটমাধ্যমে। বাদ গেলেন না সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।

মিমির গ্রামের বাড়ি জলপাইগুড়ি। পড়াশোনার সূত্রে কলকাতায় পাড়ি দিয়েছিলেন। বর্তমানে কর্মস্থানেও পরিণত হয়েছে কলকাতা। একাধারে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী তো অন্যদিকে সাংসদ। ফলে কাজের চাপে জলপাইগুড়ি যাওটা কমেছে।  বাবার সঙ্গে মিষ্টি খুনসুটির অবকাশও তাই কমেছে। ইনস্টাগ্রামে বাবা অরুণ চক্রবর্তীর সঙ্গে ছবি দিয়ে অতীতের কাটানো মহূর্তের কথা শেয়ার করেছেন মিমি। সেই অতীতে মিমি নিত্যনতুন পদ রান্না করে বাবাকে খাওয়াতেন। স্মৃতি হাতড়ে অভিনেত্রী লিখেছেন, ‘বাবা, কেক তৈরি করে তোমায় খাইয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর কথা খুব মনে পড়ে। আমি যা-ই রান্না করি বা বেক করি, তুমি সেটাকে কখনও খারাপ বলোনি।’ মিমির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে,  কোনও এক পাহাড়ি জায়গায় বাবার গলা জড়য়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। বাবা-মেয়ের জুটি দেখে আবেগপ্রবণ মিমির অনুরাগীরা। পোস্টের মন্তব্য বাক্সে বাবাকে নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন অনেকেই।

 

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

আরও পড়ুন- মায়ানমার নিয়ে প্রস্তাবে ভোটদান থেকে বিরত ভারত-সহ ৩৬টি দেশ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...