Tuesday, June 23, 2026

টোকিও অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের পাশে বিসিসিআই

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ভারতীয় ক্রীড়াবিদদের প্রস্তুতি এবং প্রচারের জন্য সাহায্যের হাত বাড়াল বিসিসিআই(bcci)। ভারতীয় ক্রীড়াবিদদের প্রস্তুতি এবং প্রচারের জন‍্য ১০ কোটি টাকা সাহায্য করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঠিক হয়েছে মোট ১০ কোটি দেওয়া হবে এই প্রস্তুতির জন‍্য। কিছুদিন পরেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। যাতে প্রস্তুতিতে কোন খামতি না থাকে তাই উদ‍্যোগ নিল বিসিসিআই। বোর্ড সূত্রে খবর ২.৫ কোটি টাকা ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য দেওয়া হবে। বাকি ৭.৫ কোটি টাকা বাণিজ্যিক প্রচার এবং বিপণনের জন্য দেওয়া হবে।

বিসিসিআই এর এই সিদ্ধান্তে খুশির হাওয়া ক্রীড়াবিদদের মধ্যে। অলিম্পিক্সের জন‍্য কী ভাবে বাকি ক’দিন অলিম্পিক্সের প্রস্তুতি নেবেন তা নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন। এই সিদ্ধান্তের পরে আর সমস্যা থাকল না ক্রীড়াবিদদের মধ‍্যে।

আরও পড়ুন:‘যে দিন নিজের খিদে শেষ হয়ে গিয়েছে বুঝবো, সেদিন খেলা ছেড়ে দেব’, বললেন অশ্বিন

 

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...