Friday, June 12, 2026

‘যে দিন নিজের খিদে শেষ হয়ে গিয়েছে বুঝবো, সেদিন খেলা ছেড়ে দেব’, বললেন অশ্বিন

Date:

Share post:

‘কিছু করার তাগিদটা যেদিন শেষ হয়ে যাবে। সেদিন খেলা ছেড়ে দেব। সেদিন থেকে আর মাঠে নামব না।’ বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের( world test championship final) মাঝে আইসিসির( icc) ওয়েবসাইটে এমনই সাক্ষাৎকার দিলেন রবীচন্দ্রন অশ্বিন( r ashwin)।

বৃষ্টির কারণে শুক্রবারের বদলে শনিবার থেকে শুরু হয়ে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথমে ব‍্যাট করে প্রথম ইনিংসে ২১৭ রান তোলে ভারতীয় দল। এক্ষেত্রে ভারতের জয় নির্ভর করছে ভারতের বোলিং এর ওপর। তা ভালই জানেন তিনি। তাই এই টুর্নামেন্টে বাড়তি দায়িত্ব নিতে তৈরি অশ্বিনও।

আইসিসির ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, “টেস্ট ক্রিকেটের সব থেকে ভাল দিক, সব সময় নিখুঁত হওয়ার দিকে মন দেওয়া যায়। আজ পর্যন্ত ক্রিকেটীয় জীবনে যা অর্জন করেছি, তা এই মানসিকতার কারণেই। বরাবর উন্নতির চেষ্টা করে গিয়েছি। যে দিন আর নতুন কিছু করতে ভাল লাগবে না বা নতুন কিছু করার মতো ধৈর্য থাকবে না, সে দিন এই খেলাটাও ছেড়ে দেব।”

নিজের কেরিয়ার, ক্রিকেট, নিজের পারফরম্যান্স নিয়ে খুব বেশি কথা বলা পছন্দ করেন না অশ্বিন। সবসময় শুধু চেষ্টা করেন নিজের সেরাটা দিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেই কাজটা নির্বিঘ্নে সেরে ফেলতে চান ভারতীয় অফস্পিনার।

আরও পড়ুন:মিলখা সিং এর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসল পাকিস্তানেও

 

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...