Friday, April 3, 2026

জয়ের ধারা বজায় রেখেই ওয়েলসকে ওড়াল ইতালি

Date:

Share post:

চলতি ইউরো কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল আজ্জুরিরা। সেইসঙ্গে টানা ৩০ ম্যাচ অপ্রতির‍োধ্য থাকল রবার্তো ম্যানচিনির দল। ২০১৮ সালের ১০ অক্টোবর শেষবার ড্র করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তারপর থেকেই তাদের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। এরআগে ১৯৩৫ সালের ২৪শে নভেম্বর থেকে ১৯৩৯ সালের ২০শে নভেম্বর পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল ‘ইতালি ’। তার মধ্যে ছিল ১৯৩৮ সালের বিশ্বকাপ জয়। বর্তমান দলের পারফরম্যান্স অনেকটা সেই স্মৃতিকেই মনে করাচ্ছে।

শেষ ষোলোর টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই ওয়েলসের বিরুদ্ধে প্রথম একাদশে আটটি পরিবর্তন এনেছিলেন কোচ ম্যানচিনি। তার একটাই লক্ষ্য ছিল রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়া। তবে দলে এতগুলি পরিবর্তন করলেও ম্যাচ জিততে খুব একটা সমস্যা হয়নি ইতালির। যদিও এদিন রক্ষণাত্মক খেলার জন্য বেশি গোল করতে পারেনি আজ্জুরিরা। খেলার ৩৯ মিনিটেই সেটপিস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাটিনো পেসিনা।

দ্বিতীয়ার্ধের শুরুর কিছুক্ষণ পরই ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েলসের ফুটবলার আম্পাদু। ফলে ১০ জনে পরিণত হয় গ্যারেথ বেলের দল। তবে প্রতিপক্ষকে আর গোল করতে দেয়নি তারা। তবে ম্যাচ হারলেও গোলপার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ টেবিলের দ্বিতীয়স্থানে ফিনিশ করল ওয়েলস। ফলে নকআউটের টিকিট পেয়ে গেল তারাও।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...