Friday, April 3, 2026

এবার বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে FIR দায়ের তৃণমূলের

Date:

Share post:

এবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল কংগ্রেস। দিনহাটা থানায় রাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল গঠন ঘিরে যে সওয়াল করেছেন বিজেপি সাংসদ তার বিরুদ্ধে তাই এই লিখিত অভিযোগ দায়ের করেন দিনহাটার তৃণমূল কংগ্রেস নেতা ও আইনজীবী জাকারিয়া হোসেন।

তৃণমূল নেতা জাকারিয়া হোসেন বলেন, “উত্তরবঙ্গের শান্তিকে নষ্ট করতে চাইছে বিজেপি সাংসদ৷ তাই অশান্তিকে প্ররোচনা দিতে তিনি এ ধরনের উসকানিমূলক মন্তব্য করেছেন।” বিজেপি সাংসদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ও আইনজীবী। তাই সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।

আরও পড়ুন-ছাড়বেন না বিধায়ক পদ, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে মুকুল?

বাংলা ভাগ বা পৃথক রাজ্যের দাবিতে অনড় আলিপুরদুয়ারের সংসদ জন বারলা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন,” কেন উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হবে, প্রয়োজনে এ বিষয়টি তিনি রাজ্য নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করবেন।” পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন্য তিনি বিষয়টি কেন্দ্রের নেতা ও লোকসভাতেও তুলবেন বলে জানান এদিন। তিনি বলেন এটা তার শুধু দাবি নয়। যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন এটা তাদের দাবি। সকল উত্তরবঙ্গবাসী চায় পৃথক রাজ্য হোক। কেননা শিক্ষা, স্বাস্থ্য থেকে কোনকিছুর ভালো ব্যবস্থা নেই এখানে। যে কোনো প্রয়োজনে কলকাতায় যেতে হয়।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...