Sunday, June 14, 2026

ছাড়বেন না বিধায়ক পদ, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে মুকুল?

Date:

Share post:

দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে প্রথমবার জনগণের দ্বারা নির্বাচিত হয়ে জন প্রতিনিধি হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। বিধানসভা ভোটে (Assembly Election) কৃষ্ণনগর উত্তর (Krishnanagar North) থেকে বিজেপির (BJP) প্রতীকে জিতে প্রথমবারের জন্য বিধায়ক (MLA) হয়েছেন। এরপরই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে পুরোনো ঘরে ফিরেছেন মুকুল।

সূত্রের খবর, এবার আরও বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি। শাসক দল তৃণমূল তাঁকে বিধানসভার (Assembly) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যানের করতে চলেছে। অর্থাৎ, দল বদলালেও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না মুকুল রায়।

উল্লেখ্য, রাজ্যের যাবতীয় উন্নয়নমূলক কাজের অডিটের বিষয়ে এই কমিটির চেয়রম্যান বিশেষ ভূমিকা নেন। এই কমিটিটি সাধারণত বিরোধীদের হাতেই থাকে। চেয়ারম্যান হন বিরোধী দলের কোনও বিধায়ক। এবারও বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব থাকছে বিরোধীদের হাতে, তেমনটাই শোনা যাচ্ছিল। এবং বিজেপির পক্ষ থেকে মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান করার একটা গুঞ্জন শুরু হয়েছিল তাঁর দল বদলের আগে।

পরে মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দেহ হওয়ায় বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে এই পদের জন্য চিন্তাভাবনা শুরু করে গেরুয়া শিবির। কেন্দ্রীয় নেতৃত্বের তাতে সায়ও ছিল। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে এই কমিটির দায়িত্ব নিজেদের দখলেই রাখতে চলেছে শাসক দল। এবং দায়িত্ব দেওয়া হতে পারে সেই মুকুল রায়কেই।

আরও পড়ুন-ভাঁড়ারে নেই ভ্যাকসিন, সোমবার থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়া নিয়ে প্রশ্ন

ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন দল বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষের কাছে দরবার করছেন, ঠিক তখনই কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে বসানোর চিন্তাভাবনা রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...