Friday, April 3, 2026

আইপিএল নয়, দেশকেই প্রাধান্য দিলেন ব‍াটলার

Date:

Share post:

আইপিএল( ipl) আগে নয়, আগে দেশ। মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন ইংল‍্যান্ডের( England) উইটকেটরক্ষক জস বাটলার (jos buttler)।

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে আইপিএলএর দ্বিতীয় দফা। আর সেই টুর্নামেন্টে না খেলার ইঙ্গিত দিলেন বাটলার। চলতি বছরে রয়েছে টি-২০ বিশ্বকাপ। আর এই সেপ্টেম্বর-অক্টোবর মাসে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে ইয়ন মর্গ্যানের দল। সেই কারণেই দেশকেই গুরুত্ব দিচ্ছেন বাটলার।

এদিন এক সংবাদমাধ‍্যমকে বাটলার বলেন,” সাধারণত আইপিএল এর সময় কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা থাকে না। ফলে এই সময় প্রায় সব দেশের নামী ক্রিকেটাররা অংশ নিতে পারে। কিন্তু এ বার ব্যাপারটা অন্য রকম। আইপিএল এর দ্বিতীয় পর্ব চলার সময় আমাদের দুটো আন্তর্জাতিক সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগত ভাবে আমি দেশকেই প্রাধান্য দেব।”

আরও পড়ুন:লর্ডসে অভিষেক টেস্টে মহারাজের শতরানের ২৫ বছর

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...