Saturday, March 14, 2026

আলাপনের পাশে রাজ্য: গায়ের জোরে দেশ চলে না, কেন্দ্রকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

ফের আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) পাশে আছে রাজ্য সরকার। কেন্দ্রের আচরণ দায়িত্বজ্ঞানহীনের মতো বলে মন্তব্য করে মমতা বলেন, গায়ের জোরে আইন চলে না।

প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের হয়ে এদিন ফের একবার সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইন আইনের পথেই চলবে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ, দায়িত্বপরায়ণ আইএএস (Ias) অফিসারের উপর কেন্দ্র যেভাবে প্রতিহিংসাপরায়ণ মনোভাব দেখাচ্ছে, তাতে অন্যান্য আমলারা অত্যন্ত ক্ষুব্ধ।

মমতা অভিযোগ করেন, ভোটে হার মেনে নিতে না পেরে এবার বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি। তিনি বলেন, “দেশটা শুধু বিজেপির নয়। রাজীব গান্ধীর (Rajiv Gandhi) সরকারেও ৪০০ সাংসদ ছিলেন। কিন্তু তখনও এরকম গাজোয়ারি হয়নি। গায়ের জোরে দেশ, সরকার চালানো যায় না বলে তীব্র কটাক্ষ করেন মমতা।

আরও পড়ুন- জোটে ভরসা নেই, উত্তরপ্রদেশ নির্বাচনে ‘একলা চলো’ নীতি অখিলেশের

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...