Monday, March 16, 2026

ভুয়ো IAS আধিকারিক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ। এরই মধ্যে ভ্যাক্সিনেশন ক্যাম্প নিয়েও উঠল জালিয়াতির অভিযোগ। অভিযোগ, কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই টিকাকরণ শিবির করা হয়েছে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে জাল পরিচয়পত্র এবং একটি নীল বাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে একটি টিকাকরণ শিবির চলছিল। সেখানে উপস্থিত ছিল দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, সে নিজেকে IAS আধিকারিক বলে পরিচয় দেয়। এছাড়াও ক্যাম্পে দাঁড়িয়েছিল নীল বাতি লাগানো কলকাতা পুরসভার গাড়ি। সন্দেহ হওয়াতেই শিবিরে ঢুকে পুলিশ প্রথমে দেবাঞ্জন দেবকে আটক করে। রাতভর জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-দিঘায় হোটেল মালিক খুনে গ্রেফতার কাঠের মিস্ত্রি

পুলিশ সূত্রে খবর, নিজেকে আইএএস ও কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে, মঙ্গলবার কসবায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিলেন মাদুরদহের বাসিন্দা দেবাঞ্জন দেব। পুলিশের দাবি, দেবাঞ্জনকে তথ্য সংস্কৃতি মন্ত্রকের IAS আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারের নথি, স্ট্যাম্প জাল করে ইডি ও সিবিআইয়ের হয়ে নবান্নে চিঠি লিখে ব্যক্তিগত নিরাপত্তার জন্য আবেদন জানানো হয়। ভুয়ো IAS পরিচয় দিয়ে কীভাবে এতবড় প্রতারণা খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...