Wednesday, April 8, 2026

নতুন ফ্ল্যাট কিনলেন হৃতিক,দাম কত জানেন ?

Date:

Share post:

ভাড়া বাড়ি থেকে এবার নিজস্ব অ্যাপার্টমেন্ট কিনলেন বলিউড তারকা হৃতিক রোশন। মুম্বইয়ের জুহু-ভারসোভা লিঙ্ক রোডের উপরই একটি বিল্ডিংয়ে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। এর মধ্যে একটি পেন্টহাউস। বরাবরই সৌখিন এই বলিউড তারকা। তাই বাড়ি থেকে সরাসরি বিচ ভিউ দেখা যাবে বলে এমন বাড়ি কিনেছেন। শোনা যাচ্ছে, দুটি অ্যাপার্টমেন্টের দাম পড়েছে ৯৭.৫০ কোটি টাকা। সংবাদমাধ্যম সূত্রের খবর, হৃতিক তাঁর শখের বাড়ির নাম রেখেছেন, ‘মান্নত’।

‘মান্নত’-এর বিল্ডিংয়ে ৬,৫০০ বর্গফুট ছাদখোলা টেরাস, এক্সক্লুসিভ লিভিট ও ১-টি পার্কিং স্লট আছে। হৃতিক ১৫ ও ১৬ তলে ২৭,৫৩৪.৮৫ বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট এবং ১৪ তলে ১১,১৬৫ বর্গফুটের অপর একটি ফ্ল্যাট কিনেছেন। ডুপ্লেক্স ফ্ল্যাটটির দাম পড়েছে ৬৭.৫০ কোটি টাকা এবং অপর ফ্ল্যাটটির দাম ৩০ কোটি টাকা। মাসখানেক আগেই ফ্ল্যাট দু’টি কেনার সিদ্ধান্ত নেন হৃতিক। কয়েকদিন আগে তিনি টাকা দিয়েছেন। তাঁকে স্ট্যাম্প ডিউটি বাবদ ১.৯৫ কোটি টাকা দিতে হয়েছে।
গত বছরের জুন মাসে জুহুর প্রাইম বিচ ব্লিডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন হৃতিক রোশন। সেই অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে ৮ লক্ষ ২৫ টাকা। এবার আর পুরনো বাড়িতে নয়, নতুন নিজস্ব বাড়িতে উঠবেন তিনি।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...