Tuesday, June 23, 2026

বলিউডে দ্বিতীয় ছবিতে ক্রিকেটারের ভূমিকায় বঙ্গললনা মুমতাজ

Date:

Share post:

টালিগঞ্জের (Tollygunge film industry) পর এবার বলিউড (Bollywood)। পায়ের তলার মাটি শক্ত করছেন বঙ্গ ললনা মুমতাজ সরকার (Mumtaj sorkar)। লকডাউনের জন্য ছবির কাজ বন্ধ ছিল দীর্ঘদিন। খুব শীঘ্রই বলিউডে মুমতাজের দ্বিতীয় ছবির শুটিং শুরু হবে। মুমতাজের প্রথম ছবি ছিল ‘সালা খড়ুস’ (sala kharus)। সেখানে একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চলচ্চিত্র সমালোচকদের কাছে মুমতাজের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল । তার পরপরই বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন মুমতাজ।

কিন্তু কখনও চিত্রনাট্য পছন্দ হয়নি। বা কখনও হয়তো পারিশ্রমিক পছন্দমত হয়নি। ফলে সে সব প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। সেই সময় থেকেই ভাল চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন মুমতাজ (Mumtaj sorkar)। অবশেষে অপেক্ষার ফল ফলেছে। এই চরিত্রটিও যেমন পছন্দ হয়েছে, তেমনই এই টিমের সঙ্গে কাজ করতে পেরেও তিনি গর্বিত। জানালেন মুমতাজ।

এই দ্বিতীয় ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে এই বঙ্গললনাকে। প্রোডাকশন টিম এর তরফ থেকে জানানো হয়েছে, সব কিছু ঠিক থাকলে পরের মাস থেকেই ফ্লোরে যাবে এই ছবি। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে পুরোপুরি মহিলাকেন্দ্রিক ছবি এটি। ছবির মূল গল্প ক্রিকেট এবং ক্রিকেটারকে নিয়ে। ফলে মমতাজের চরিত্রটি যে বেশ গুরুত্বপূর্ণ এবং শক্তপোক্ত তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং বলাই যায় বলিউডে পায়ের তলার জমি ক্রমশই শক্ত হচ্ছে মুমতাজ সরকারের।

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...