Tuesday, June 23, 2026

কিশোরীর ফুসফুস থেকে সূচ বের করে চমকে দিলেন কলকাতার চিকিৎসকরা

Date:

Share post:

দাঁতে সূচ আটকে সুতো (thread and needle) ঠিক করছিলেন এক কিশোরী। সেটি আচমকাই গলায় চলে যায়। সোজা নেমে সূচটি ফুসফুসের ডান দিকের লোয়ার লোবে আটকে যায়। আর এই অবস্থাতেই কলকাতার এসএসকেএম (sskm) হাসপাতালের চিকিৎসকরা সফল অস্ত্রোপচার করে সুচ টিকে বের করে আনলেন। আর সেই কিশোরীও সম্পূর্ণ সুস্থ আছেন। যে পদ্ধতিতে চিকিৎসকরা এই অসাধ্য সাধন করলেন তার নাম ব্রঙ্কোস্কোপি (bronchoscopy) ।

গত শনিবারের বর্ধমানের সতেরো বছরের কিশোরী রেহানা খাতুন সেলাই করছিলেন। তখনই মুখ ফস্কে তার গলায় সূচ চলে যায়। প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কিশোরীকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার এসএসকেএম – এর ইএনটি বিভাগে ভর্তি হন ওই কিশোরী। ব্রঙ্কোস্কোপি করে কিশোরীর দেহ থেকে সূচটি বার করা হয়।

কী এই ব্রঙ্কোস্কোপি? একটা লম্বা সরু নল বা টিউব আকারের যন্ত্রের সাহায্যে নিঃশ্বাস প্রশ্বাসের পথ দেখা হয়ে থাকে। জেনারেল অ্যানাসথেসিয়ার সাহায্যে একটি সোজা ও ফাঁপা ধাতব নল বা মেটাল টিউবের সাহায্যে গোটা প্রক্রিয়াটি করা হয়ে থাকে ।

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...