Friday, April 3, 2026

জোটে ভরসা নেই, উত্তরপ্রদেশ নির্বাচনে ‘একলা চলো’ নীতি অখিলেশের

Date:

Share post:

বাইশের উত্তরপ্রদেশ নির্বাচনকে(Uttar Pradesh election) নজরে রেখে ইতিমধ্যেই ঘর সাজাতে শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি(BJP)। পিছিয়ে নেই সপা, বসপা, কংগ্রেসও। কিন্তু ২০১৭ সালের ছকে এবার আর ময়দানে লড়তে নারাজ সমাজবাদী পার্টি(Samajwadi Party)। বাইশের বিধানসভা নির্বাচনে পুরোপুরি ‘একলা চলো’ নীতিকে হাতিয়ার করলেন সপা প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav)।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনী রণকৌশল প্রসঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘বড় দলগুলোর সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। আমি ওঁদের সঙ্গে জোটে যাব না।’ উল্টে তিনি স্পষ্ট আবেদন জানান যারা বিজেপিকে হারাতে চায় তারা সপাকে সমর্থন করুক। শেষ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে এদিন সমাজবাদী পার্টির প্রধান বলেন, ‘২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে আমাদের জোটের অভিজ্ঞতা ভালো নয়। সেবার কংগ্রেসকে ১০০ টা আসন ছেড়েছিলাম আমরা, কিন্তু জিততে পারিনি। উত্তরপ্রদেশের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে।’ পাশাপাশি জল্পনা শোনা যাচ্ছিল বহুজন সমাজবাদী পার্টি থেকে এবার বেশ কয়েকজন বিধায়ক ‘সপা’তে নাম লেখানোর জন্য তলে তলে যোগাযোগ রাখছেন। এদিনের সাংবাদিক বৈঠকে এ জল্পনা অবশ্য একেবারে উড়িয়ে দেননি অখিলেশ।

আরও পড়ুন:নিউটাউনে এনকাউন্টার: আবাসনগুলির নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক ডাকল HIDCO

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অখিলেশ বলেন, উত্তর প্রদেশ নির্বাচনে এবার বিজেপির হার নিশ্চিত। আদিত্যনাথের সরকারের আর ফেরার কোনো সম্ভাবনা নেই। অন্যান্যবারের মতো মোদী ম্যাজিক এবার আর কাজ করবে না, কারণ ভয়াবহ এই করোনা পরিস্থিতিতে বিজেপি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। ফলে মানুষও তাদের পাশে দাঁড়াবে না।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...