Friday, April 3, 2026

কলকাতা পুলিশ ও ফিনিক্স ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে বিলি স্যানিটাইজার-মাস্ক

Date:

Share post:

বাড়িয়ে দাও তোমার হাত। এই ব্রত নিয়ে, করোনার অতিমারীতে, সাধারণ মানুষের পাশে এগিয়ে এল ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ। তারা কলকাতা পুলিশের হাতে হাত মিলিয়ে শহরের মানুষের পাশে দাঁড়াল।

বুধবার কলকাতার স্ট্যান্ড রোড এলাকায় বিনামূল্যে শহরের নাগরিকদের মধ্যে স্যানেটাইজার ও মাস্ক বিলি করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কাজ করার উদ্যোগ নিয়েছিল কলকাতা পুলিশ ও ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ। এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল হাওড়া ব্রীজ ট্রাফিক গার্ড।

আরও পড়ুন : আলাপনের পাশে রাজ্য: গায়ের জোরে দেশ চলে না, কেন্দ্রকে তীব্র কটাক্ষ মমতার

বুধবার সকাল ১১টা নাগাদ স্ট্যান্ড রোডে উপস্থিত মোট এক হাজার জন মানুষের মধ্যে স্যানেটাইজার ও মাস্ক বিলি করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের কর্ণধার জ্যোতিপ্রকাশ দাস, অফিসার ইনচার্জ অমরেশ ঘোষ, হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার ইনচার্জ সৌমেন্দু ভট্টাচার্য। এই দিন মোট ১০০০ মানুষকে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়। এমন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি সকলেই।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...