Monday, April 6, 2026

‘অরবিন্দ-কৈলাস কোথায়?’‌, ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি নেতাদেরই কটাক্ষ তথাগতর

Date:

Share post:

রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) প্রসঙ্গে এবার দুই কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন (Arvind Menon) ও কৈলাশ বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) বিঁধলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পর এই দুই কেন্দ্রীয় বিজেপি নেতাকে আক্রমণ করেন তথাগত।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি নির্বাচনের পর তাদের কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় স্বয়ং (Jagdeep Dhankhar)। একাধিক মন্তব্যও করেছেন তিনি। এবার এই প্রসঙ্গে সরব হলেন বিজেপি নেতা তথাগত রায়। কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন ও কৈলাশ বিজয়বর্গীয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদান করে তথাগত বলেন, ‘রাজ্যে যেভাবে বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাতে রাজ্যে প্রশাসন আছে কি না বুঝতে পারছি না। এখন কৈলাস বিজবর্গীয়, অরবিন্দ মেননরা কোথায়? এখনই তো তাদের মানুষের পাশে থাকা উচিত।’

উল্লেখ্য, ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো নিয়ে আগেও দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলের শীর্ষ নেতাদের কাছ থেকে সাহায্য না পাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে এবার দলের নেতাদের ফের কাঠগড়ায় দাঁড় করালেন তথাগত।

আরও পড়ুন- জয়পালের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টেও স্পষ্ট, নিউটাউন এনকাউন্টার ভুয়ো ছিল না

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...