Saturday, April 4, 2026

হিংসার অভিযোগ: কোচবিহার পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

Date:

Share post:

জামাদরবস গ্রামে গিয়ে রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্তদের বাড়িতে গেল মানবাধিকার কমিশনের (Humanright Commission) প্রতিনিধি দল। এলাকা ঘুরে দেখে তারা। কথা বলে স্থানীয়দের সঙ্গে৷

বৃহস্পতিবার কোচবিহারে (Coochbehar) গিয়েছে মানবাধিকার কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রথম দিনেই দুই সদস্য যান সিতাই কেন্দ্রতে। বিধানসভা নির্বাচনের আগে ও পরে বহু সংঘর্ষের ঘটনা ঘটেছে সিতাই (Sitai) বিধানসভা কেন্দ্রে৷ সেই অভিযোগ পেয়েই মানবাধিকার কমিশনের দুই সদস্য এদিন ওই কেন্দ্রের অন্তর্গত জামাদরবস গ্রামে যান। রাজনৈতিক সংঘর্ষে আক্রান্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথা বলেন।

আগামী দিনে নাটাবাড়ি ও শীতলকুচি কেন্দ্রতে যাওয়ার সম্ভাবনা আছে। কোচবিহারের নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র- মেখলিগঞ্জ ও সিতাই-তে জয়ী হয়েছে তৃণমূল। বাকি সাতটি আসনে জয় পেয়েছে বিজেপি (Bjp)। তবে ফলপ্রকাশের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃ্ণমূল (Tmc)৷ কোচবিহার সফর নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দেননি মানবাধিকার কমিশনের সদস্যরা।

আরও পড়ুন- কোভিড নয়, কসবা ভ্যাকসিন কাণ্ডে দেওয়া হয়েছে অ্যামিকাসিন অ্যান্টিবায়োটিকের টিকা!

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...