Wednesday, June 24, 2026

ইউরো কাপের খেলা দেখতে গিয়ে করোনায় আক্রান্ত সমর্থকরা

Date:

Share post:

ইউরো কাপের ( euro cup) খেলা দেখতে গিয়ে করোনায় (corona) আক্রান্ত হলেন বিভিন্ন দেশের ফুটবল সমর্থকেরা। জানা গিয়েছে  ফিনল‍্যান্ড( finland), ডেনমার্ক( Denmark), রাশিয়ায়( Russia) বেশ কিছু সমর্থক করোনায় আক্রান্ত হয়েছেন। আবার ডেনমার্কের তিন জন সমর্থক করোনার ডেল্টা প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

রাশিয়ায় ইউরো কাপের খেলা দেখতে গিয়েছিল ফিনল্যান্ডের সমর্থকেরা। তারা দেশে ফিরতেই ফিনল্যান্ডের করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে বলে জানিয়েছে সেই দেশের স্বাস্থ্য দফতর। ফিনল্যান্ডের এক চিকিৎসক বলেন,”খেলা দেখতে গিয়েছিলেন এঁরা। ভাল ভাবেই সেখানে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ওঁরা নিজেদের মধ্যেই আদান প্রদান করেছেন, তবে ভাইরাস তো ছড়িয়েছেই।”

২২ জুন বেলজিয়ামের বিরুদ্ধে খেলা ছিল ফিনল্যান্ডের। সেই দিন ১৫টি বাস রাশিয়া গিয়েছিল। সেই বাসে থাকা বেশির ভাগ মানুষই করোনা আক্রান্ত।

গতবছর করোনার কারণেই পিছিয়ে ২০২১ আয়োজন করা হয় ইউরো কাপের খেলা। সব রকমের কড়া ব‍্যবস্থার মাঝে সমর্থকদের করোনায় আক্রান্ত হওয়ার খবর চিন্তা বাড়াচ্ছে ইউরো আয়োজকদের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...