Wednesday, June 24, 2026

ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় লাদাখ থেকে গ্রেফতার ৪ পড়ুয়া

Date:

Share post:

দিল্লিতে(Delhi) ইজরায়েলের দূতাবাসের(Israel embassy) সামনে বিস্ফোরণের ঘটনায় অবশেষে চারজনকে গ্রেফতার করল পুলিশ। এই চারজনই লাদাখের(Ladakh) ছাত্র বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লি পুলিশ স্পেশাল সেল গ্রেফতার করে এই চারজনকে। যদিও তাদের নাম এখনো প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই সন্দেহভাজনের হদিস পায় পুলিশ। এরপর ওই দুই সন্দেহভাজনের হদিস দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের তরফে। তবে ধৃতরা সন্দেহভাজনদের মধ্যে কেউ কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

উল্লেখ্য, ইজরাইলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ ষড়যন্ত্রের মামলা দায়ের করেছিল। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কারগিল থেকে ওই চার পড়ুয়াকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে দূতাবাসে বিস্ফোরণের ঘটনায় লাদাখের পড়ুয়ার যোগ নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:বাড়ির অমতে বিয়ে, দিল্লিতে দম্পতিকে গুলি করল দুষ্কৃতীরা

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি দিল্লিতে অবস্থিত ঈশ্রায়েলি দূতাবাসের সামনে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে। দূতাবাস থেকে মাত্র ৫০ মিটার দূরে জিন্দাল হাউসের সামনে ঘটে বিস্ফোরণটি। প্রাথমিকভাবে জানা যায়, এই বিস্ফোরক কিতে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। অত্যন্ত প্রশিক্ষিত চর বা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত না হলে এমন বিস্ফোরক তৈরি করা সম্ভব নয়। একইসঙ্গে এই ঘটনায় ইরানের হাত থাকার সন্দেহ করা হচ্ছে। তাই NIA-এর কাছ থেকে এই বিস্ফোরণ সংক্রান্ত সমস্ত তথ্য নিয়েছে মোসাদ।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...