Friday, March 27, 2026

ভুয়ো IAS কাণ্ড: রাজ্যের অনুমতি ছাড়া কোনও ভ্যাকসিনেশন ক্যাম্প নয়, নির্দেশ নবান্নের

Date:

Share post:

কসবায় (Kasba) ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে (Fake Vaccine Camp) তোলপাড় গোটা রাজ্য। লেগেছে রাজনীতির রঙ। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে এবার সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছে বিজেপি (BJP)।

অন্যদিকে, ভুয়ো IAS. ভুয়ো ভ্যাকসিন। ভুয়ো ক্যাম্প। এহেন ভুয়ো দেবাঞ্জন দেব কাণ্ডের পর সতর্ক প্রশাসন, সতর্ক পুলিশ। এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। আজ, শুক্রবার নবান্ন (Nabanna) থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট বার্তা প্রশাসনের, এখন থেকে অনুমতি ছাড়া কোনও সরকারি বা বেসরকারি বা NGO সংস্থা করোনা ভ্যাকনিসেশন ক্যাম্প করতে পারবে না। এমনকী, যাদের ইতিমধ্যেই ভ্যাকসিনেশন ক্যাম্পের অনুমতি দেওয়া হয়েছে, তাদেরও জেলাশাসক বা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়ে ক্যাম্প করতে হবে।

আরও পড়ুন- এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...