Tuesday, June 23, 2026

বৃহত্তর ষড়যন্ত্র খুঁজতে দেবাঞ্জন কাণ্ডে সিট গঠন করল লালবাজার

Date:

Share post:

বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল জালিয়াত দেবাঞ্জন দেব (devanjan dev) কাণ্ডে। কসবায় ভুয়ো টিকাকাণ্ডের তদন্তে শেকড় পর্যন্ত পৌঁছতে এবার আরও এক ধাপ এগোল লালবাজার (lalbazar)। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এবং গোয়েন্দা বিভাগের তরফে শুক্রবার বিশেষ তদন্তকারী দল (সিট)গঠন করা হয়েছে। গোটা ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের (larger conspiracy) দিকটি খতিয়ে দেখবে সিট। লালবাজারের তরফে যে সিট গঠন করা হয়েছে, সেখানে প্রতারণা দমন, ব্যাঙ্ক জালিয়াতি দমন এবং বিশেষ সেলের ১০ আধিকারিককে রাখা হয়েছে। তাঁরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন। অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে কাদের যোগাযোগ ছিল, টিকাকরণের বিপুল পরিমাণ সরঞ্জাম বাজার থেকে তোলা এবং সাধারণ মানুষকে ভুয়ো টিকা দিয়ে প্রতারণা, গোটা পর্বে তাঁর সঙ্গে কাদের সংযোগ ছিল, তাদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল সেসবই তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন- লোকাল ট্রেন চালু করতে হাওড়া DRM-কে আবেদন লকেটের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...