Monday, April 13, 2026

নবসজ্জা: রথযাত্রার দিনই মাহেশে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন

Date:

Share post:

ভক্তদের দীর্ঘদিনের দাবি মতো ২০১৯ সালে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মাহেশকে (Mahesh) পর্যটন মানচিত্র তুলে ধরা হবে। সেইমতো কাজ শুরু চলছে দ্রুতগতিতে। ইতিমধ্যই মাহেশের জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজ প্রায় শেষের পথে। মূল মন্দির ছাড়াও নাটমন্দির, ভোগের ঘর, প্রসাদ গ্রহণের ঘর এবং এই মন্দির সংলগ্ন অন্যান্য দেবদেবীদের মন্দির সংস্কার শেষ হয়েছে।

শুক্রবার, সকালে পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন পুরো কর্মকাণ্ড খতিয়ে দেখে যান। গোটা মন্দির চত্বর সরজমিনে দেখে বৈঠক করেন মন্দির কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে।

পরে জানান, মূল সংস্কারের কাজ প্রায় ১০০ শতাংশ হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। ১২ জুলাই রথযাত্রায় নবরূপে সাজা এই ঐতিহাসিক জগন্নাথ মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন-আগামী বছর নৌসেনায় যোগ দেবে দেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’

মন্দির সংলগ্ন জিটি রোডে (Gt Road) উপর সুদৃশ্য তোরণের কাজও শেষের পথে। এর সঙ্গে সঙ্গে দেড় কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দির সেটারও সংস্কারের কাজ চলছে । মাহেশে গঙ্গাতীরে জগন্নাথ ঘাটেও একটি মনোরম পার্কের কাজ প্রায় শেষের পথে। জিটি রোডের দুধারে নানা ধরনের সৌন্দর্যায়নের কাজ দ্রুত শুরু হবে।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...