Monday, April 13, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে পন্থের ব‍্যাটিং নিয়ে এবার মুখ খুললেন বিরাট

Date:

Share post:

এবার ঋষভ পন্থের ( Rishav panth ) ব‍্যাটিং নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি( virat kohli) । বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে( world test championship final) ঋষভের ব‍্যাট নিয়ে প্রশ্ন তুলে ছিলেন ভারতের প্রাক্তনীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঋষভের মারমুখী ব‍্যাটিং নিয়ে এবার মুখ খুললেন কোহলি। টেস্টে পন্থের এই আক্রমণাত্মক ব্যাটিং ভুল কি না সঠিক, তা বোঝার দায়িত্ব ঋষভের ওপরই ছাড়লেন ভারত অধিনায়ক।

কোহলি  বলেন, “ওর ইতিবাচক খেলাটাকে নষ্ট করতে চাই না। পন্থকে নিয়ে আমরা চিন্তিত নই। নিজেকে বুঝতে হবে ওই শট খেলা উচিত ছিল কি না। সেই অনুযায়ী ভুল শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে। সুযোগ পেলেই রান করতে চায় পন্থ। ব্যাটে বলে হলে দারুণ লাগে, না হলেই মুশকিল। তখনই প্রশ্ন ওঠে ওর শট বিবেচনা নিয়ে। এটা খেলার অঙ্গ। ওকে বুঝতে হবে কখন কি ভাবে খেলা উচিত।”

কোহলি এবং পুজারাকে হারিয় যখন ভারত পন্থের ওপর ভরসা শুরু করে, সেই সময় নেমেই ব্যাট চালাতে শুরু করেন পন্থ। যার ফলে মাত্র ৪১ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে পন্থ ক্রিজে টিকে থাকলে আরও কিছুটা সময় দীর্ঘ হত ভারতের ব্যাটিং। যার ফলে ম্যাচ ড্র করার সুযোগ পেত ভারতীয় দল।

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...