Friday, June 26, 2026

টোকিও অলিম্পিক্সের আগে চোটের কবলে কুস্তিগীর বজরং পুনিয়া

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics )আগে চোটের কবলে ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া( Bajrang Punia)। টোকিও অলিম্পিক্স শুরু হতে হাতে আর মাত্র একমাস বাকি। তার আগে পুনিয়ার চোট চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরে।

রাশিয়ায় আলি আলিভ প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন বজরং। সেখানে সেমিফাইনালে খেলতে নেমে ডান হাঁটুতে চোট পান তিনি। বজরং প্রতিপক্ষের ডান পা লক্ষ্য করে আক্রমণ হানেন। জবাবে পাল্টা বজরংয়ের ডান পা ধরে কুদয়েভ টান দিলেই ঘটে বিপত্তি। ব্যাথায় কাতর ভারতীয় তারকা কুদয়েভের পিন করার আগেই হাল ছেড়ে দেন। রেফারি সঙ্গে সঙ্গে ম্যাচ থামিয়ে ফিজিওকে ডাক দেন। বজরং ম্যাচ ছাড়তে বাধ্য হন।

পুনিয়ার চোট পাওয়ার পর তাঁর প্রশিক্ষক শাকো বেনটিনিডিস বলেন,” এখন ঠিক আছে বজরং। ব্যথা কমানোর ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে। খুব একটা বড় চোট বলে মনে হচ্ছে না। দ্রুত সুস্থ হয়ে উঠবে পুনিয়া।”

আরও পড়ুন:করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সরলো আমিরশাহিতেই

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...