Sunday, April 5, 2026

দেবাঞ্জন প্রতারণা করেছেন তার সংস্থার কর্মীর সঙ্গে! একই নালিশ গৃহশিক্ষকেরও

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে দেবাঞ্জন দেবের প্রতারণার তালিকা আরও দীর্ঘ হচ্ছে। একের পর এক প্রতারণার অভিযোগ উঠছে ভুয়ো আইএএস দেবাঞ্জনের বিরুদ্ধে। এ বার দেবাঞ্জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন তাঁর ভুয়ো সংস্থারই কর্মী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রতারণার অভিযোগ তুলেছেন তাঁর গৃহশিক্ষক থেকে শুরু করে প্রতিবেশীরাও।

ধৃত দেবাঞ্জনের ভুয়ো সংস্থারই কর্মী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমরা কেউ দেবাঞ্জনের প্রতারণা বুঝতে পারিনি। আমি প্রতারিত হয়েছি। এমনকি আমরা জানতামই না যে তিনি একজন ভুয়ো আইএএস অফিসার। তিনি আমাদের।

ভুয়ো IAS দেবাঞ্জন দেবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন তাঁর পুরনো পাড়ার প্রতিবেশীরা। স্নেহা সরকার নামে এক তরুণীর অভিযোগ, তাঁদের চার বান্ধবীকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছেন দেবাঞ্জন। এমনকী জোর করে টিকা দিয়েছেন তাঁর বাবাকেও।

শুধু আত্মীয় পরিজন নয়, নিজের শিক্ষকের সঙ্গেও প্রতারণা করেছিলেন ভুয়ো IAS দেবাঞ্জন দেব। আর্টিস্ট ফোরামের কার্ড করিয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে ২০০০ টাকা নেন দেবাঞ্জন। একই প্রতিশ্রুতি দিয়ে আরও একজনের থেকেও দু’হাজার টাকা নেয়। কিন্তু এরপরই বেপাত্তা হয়ে যায়। আর দেবাঞ্জনের কোনও খোঁজ পাননি শিক্ষক রঞ্জিত মল্লিক। তাঁর এক সময়ের ছাত্রই যে আজ এতবড় জালিয়াত হয়ে গিয়েছে, তা ভাবতে পারছেন না রঞ্জিত বাবু।

আরও পড়ুন- কেন বাংলা ভাগের দাবি? বিজেপি বিধায়কের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...